পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন।

২৬ জানুয়ারি রোববার পাকিস্তানের একটি গণমাধ্যমের প্রতিবেদন সুত্রে এমন তথ্য জানা যায়।

গণমাধ্যমের প্রতিবেদন সুত্রে বলা হয়েছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে।

হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন

সুত্র : এক্সপ্রেস ট্রিবিউন


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ