সিলেটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল-এর উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়-দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ গেইটে আয়োজিত এ কর্মসূচিতে দোয়া ও মিলাদ শেষে গরিব-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং মহানগর বিএনপির নেতা সৈয়দ রাজনসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে প্রকৃত শ্রদ্ধা নিবেদন। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :