ফ্যাসিবাদী শাসন শিক্ষাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি, বরং দেশের শিক্ষাব্যবস্থাকেও বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সম্ভাবনার নতুন দিগন্ত সামনে থাকায় মানুষের মনোবল আরও শক্ত হচ্ছে। একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের ওপর গুরুত্ব দিতে হবে।

তারেক রহমান আরও বলেন, বিশ্বের কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসারের কারণে কিছু প্রচলিত পেশা ঝুঁকিতে পড়লেও নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তব ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, দেশের দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজে বর্তমানে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই বিপুল জনশক্তিকে দক্ষ করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফরেনসিক বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং ও আধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করেও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারেন না। এ সমস্যা দূর করতে শিক্ষানবিশ কার্যক্রম বাড়ানো এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ