খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সই


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন। ৬ জানুয়ারি মঙ্গলবার সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনে এসে তিনি খালেদা জিয়ার জন্য খোলা বইয়ে শোকবার্তা লিখে সই করেছেন।

শোকবার্তায় বালাকৃষ্ণান সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, তার বহু বছরের জনসেবা বাংলাদেশের উন্নয়নে চিরস্মরণীয় ছাপ রেখে গেছে।

আমরা ২০০৫ সালে তার সিঙ্গাপুর সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার জন্য তার প্রচেষ্টার কথা স্মরণ করি, যা আমাদের দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব এবং চমৎকার সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। আমাদের সমবেদনা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি রইল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ