প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হবে বাংলাদেশ : আইসিটি মন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন ফকির মাহবুব আনাম।

রোববার (১৭ মে) টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তিকে শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না; বরং সেবা প্রদান, উদ্ভাবন ও উৎপাদনের ক্ষেত্রেও এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি জানান, রাজধানীতে এআই ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

এসময় তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ যাত্রীদের জন্য শিগগিরই বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় জায়গা করে নিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য সামনে রেখে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে শক্তিশালী ফাইভ-জি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ