যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এই এলএনজি আমদানিতে ব্যয় হবে প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর আওতায় প্রতি বছর ৬ কার্গো এলএনজি সরবরাহ করবে গানভর ইউএসএ এলএলসি।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে এলএনজি আমদানি অব্যাহত থাকবে। দীর্ঘমেয়াদি এই উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল করার লক্ষ্য নিয়েছে সরকার।

এলএনজি আমদানির পুরো ক্রয় প্রক্রিয়া বাস্তবায়ন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ