জনগণ ও সরকারপ্রধানের দূরত্ব কমাতে নিরাপত্তা কৌশল সাজানোর আহ্বান প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে জনগণ সরকারপ্রধান থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে বলে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট) সদর দফতরে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে জনগণের ওপর আস্থা ও বিশ্বাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশেষায়িত বাহিনী হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতায় কোনো ঘাটতি থাকা উচিত নয়।

তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী যদি শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখে, তবে দেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে পড়বে না।

এছাড়া সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ