সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে মৃত্যু নেই, নতুন আক্রান্ত ১৩৯ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রাজশাহী বিভাগে সাতজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৭ জনে। এর মধ্যে আক্রান্তদের ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।
আপনার মতামত লিখুন :