ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টোলারেন্স। ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলেন তিনি ।

৯ মার্চ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ যাবত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যাএয়া তাদের বাধা দিতে বা সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যেকোনো আক্রমণ বরদাশত করা হবে না। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর শতাধিক পয়েন্টে তল্লাশি চৌকি/চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ