পুলিশের ৩৭ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ২৭ জন কর্মকর্তা। আর সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ১০ জন কর্মকর্তা।

৬ মার্চ বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে এই কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হলেন ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াস কবির; সোয়াট টিমের সহকারী পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) মেরিনা আক্তার, সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা) মোহাম্মদ আবির হাসান, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) সালেহ মুহম্মদ জাকারিয়া, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-কোতোয়ালি জোন) পীযূষ কুমার দে, সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) মো. বকুল হোসেন, সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) মো. ফয়েজ ইকবাল, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) তানভীর হাসান, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ডেমরা) মো. শরিফুল হক, সোনিয়া সহকারী পুলিশ কমিশনার (সিআরও) আসমা আক্তার, সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) মো. জুনায়েদ জাহেদী, সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) ফারহানা মৃধা, সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ) নাসরিন সুলতানা, সহকারী পুলিশ কমিশনার (সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ) রোকসানা ইসলাম সুজানা, সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) রাকিবা ইয়াসমিন, সহকারী পুলিশ কমিশনার (পরিবহন) জয়ীতা দাস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শেরেবাংলা নগর জোন) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) মো. মোর্শেদুল হাসান পিপিএম, অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (দারুসসালাম-জোন) এহসানুল কামরান তানভীর, সরকার সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) শাওন কুমার, সহকারী পুলিশ কমিশনার (সিটি-স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ) ওবাইন পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) মো. আরিফুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ) আবুল খয়ের।

পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারগণ হলেন- শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. জিয়া উদ্দিন খান, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক এসএম হাসিবুর রহমান বাবু, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক অমল কান্তি রায়, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মারুফ আল-রাজী, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আবু সাঈদ, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আল মাসুদ খান, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মোহা. মামুন অর রশীদ এবং শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আলতাফ হোসেন মোল্লা।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়। প্রজ্ঞাপনে ডিএমপির ২৭ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শককে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ