বিএনপি ক্ষমতায় গেলে 'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' সংবিধানে পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেছেন, ‘আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

১৫ নভেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ যদি দায়িত্বপ্রাপ্ত হন এবং সবাই সহযোগিতা করেন, তাহলে খতমে নবুওয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি আইনি ব্যবস্থা গ্রহণ করবে। যারা রাসুলুল্লাহ (সা.)কে স্বীকার করে না, তাদের বিএনপি মুসলিম হিসেবে মনে করে না।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ