ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ভারতের পশ্চিমবঙ্গে আটক হয়েছেন। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ বাহিনী West Bengal Special Task Force (এসটিএফ) অভিযান চালিয়ে হাদি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
আপনার মতামত লিখুন :