সিলেট জেলা পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

আজ ৩০ শে নভেম্বর ২০২৫ ইং সিলেট জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পুলিশ লাইন্সে তাঁর আগমনে একটি চৌকস পুলিশ দল তাঁকে আন্তরিক অভিবাদন জানায়। পরবর্তীতে সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 

পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। 

সভায় প্রথমেই পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুদৃঢ় রাখতে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সকল কর্মকর্তা-সদস্যের আন্তরিকতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সিলেট জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ