অপারেশন ডেভিল হান্টে আরও ৩৮৯ জন আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে ৭৫১ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে আটক হয়েছেন মোট  ১১৪০ (এক হাজার এক মত চল্লিশ) জন।

১৫ ফেব্রুয়ারি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত চার হাজার ৮৪৭ জনকে গ্রেফতার করা হলো।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ