নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর-বাহিরের অনেক অপশক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালে চেষ্টা করবে। ২৯ অক্টোবর বুধবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে।  হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। যত ঝড়-ঝাপ্টা আসুক তা অতিক্রম করতে হবে। এ সময় নির্বাচনের প্রাথমিক কার্যক্রম আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।

এই বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বুধবার বিকেলে এই বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া গত ৩ নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করাদের এবারের নির্বাচনে রাখা হবে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ