স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমলো সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমায় ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম নেমে এসেছে দুই লাখ ২৯ হাজার টাকায়, যা গতকাল ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা
২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা
একই সঙ্গে রূপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী
২২ ক্যারেট রূপার প্রতি ভরি: ৫ হাজার ২৪৯ টাকা
২১ ক্যারেট রূপার প্রতি ভরি: ৪ হাজার ৯৫৭ টাকা
১৮ ক্যারেট রূপার প্রতি ভরি: ৪ হাজার ২৫৭ টাকা
সনাতন পদ্ধতির রূপার প্রতি ভরি: ৩ হাজার ২০৮ টাকা
স্বর্ণ ও রূপার দামে এই হ্রাস ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :