ডেস্ক নিউজ :
যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে ২৪ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত এই অভিযানে মোট ৯ হাজার ২৫৩ জনকে আটক করা হয়েছে।
বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। আরও জানায়, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৫৪ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, কাঠের বাটযুক্ত একটি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, একটি মলবাহী ট্রাক ও ২৫০ গ্রাম গাঁজা।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন। তখন তাদের ওপর হামলা চালানো হয়।
আপনার মতামত লিখুন :