সিএনজি স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, চরম ভোগান্তিতে চালক-নগরবাসী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে বেড়েছে ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালকরা। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও কমেছে গ্যাসের চাপ।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর কুড়িল-খিলক্ষেত এলাকার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। একটি গাড়িকে গ্যাস নিতে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন চালকরা।

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ফিলিং স্টেশনে অপেক্ষা করতে গিয়ে প্রতিদিনের নির্ধারিত ট্রিপ কমে যাচ্ছে। এতে যাত্রী পরিবহনের সময় কমার পাশাপাশি তাদের দৈনিক আয়ও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।

এক চালক বলেন, গ্যাস নিতে যদি চার-পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে দিনের বড় একটি সময়ই চলে যায়। ফলে আগের তুলনায় কম ট্রিপ দিতে হচ্ছে। এতে যাত্রীদের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি চালকদের আয়ও কমছে।

গ্যাস সংকটের প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও গ্যাসের চাপ কমে গেছে। এতে রান্নাসহ দৈনন্দিন বিভিন্ন কাজে সমস্যায় পড়েছেন নগরবাসী।

সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা এবং বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যাওয়ায় দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ