এইচএসসি পরীক্ষা উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তা, ডিএমপির নির্দেশনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার, ২ জুলাই। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করতে রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোকে ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বাইরে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২ জুলাই থেকে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ