রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা, গৃহকর্মী পলাতক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। এ ঘটনা ওই বাড়ির গৃহকর্মী জড়িত বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। ৮ ডিসেম্বর সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় গেছে।

এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন আরো জানান, নিহতরা ভবনের ৭তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান।

এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়। ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ