আইনি ভিত্তি না থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৫ অক্টোবর শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বর্তমান সরকারকে দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চলে যেতে হবে। আইনের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করা উচিত। এ সময়, আলোচনা ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অন্যদিকে, ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, আরপিও সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে বিএনপি।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, অতীতের সব নির্বাচনের মতই ধানের শীষ প্রতীকে জোটের শরীক দলগুলো ভোট করবে। সেইসাথে, পিআর নিয়ে জামায়াত যা বলছে তা অবাস্তব উল্লেখ করে বলেন, দুই একজন উপদেষ্টার কার্যক্রমে বিএনপি হতাশ।
আপনার মতামত লিখুন :