ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে ছাত্রদল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ডাকসু ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের নেতারা সভায় অংশ নেবেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণ এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিতেই এই জরুরি সভা আহ্বান করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ