ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেবেন সেটিই কার্যকর করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেবেন সেটিই কার্যকর করা হবে। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোমবার ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত আছে।

১৬ নভেম্বর রবিবার দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব কথা বলেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। এর পরেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ