ম্যাচ ধরে এগোচ্ছেন লিওনেল মেসি, ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত পরে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সেই ঐতিহাসিক সাফল্যের পরই শুরু হয় অবসর নিয়ে নানা আলোচনা। অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি। এমনকি ২০২৬ বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল।

তবে বিশ্বকাপের প্রায় ছয় মাস আগে নিজের অবস্থান পরিষ্কার করেন মেসি। তখন তিনি জানান, ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। ম্যাচ বাই ম্যাচ এগোতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ক্লাবের মৌসুম শেষ হওয়ার পর শারীরিক অবস্থা ও ফিটনেস কেমন থাকে, সেটির ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান। এমএলএস মৌসুম শেষে বিষয়টি নিয়ে ভাববেন বলেও উল্লেখ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে দেখা যায় মেসিকে। চলমান আসরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। করেছেন পাঁচ গোল, গড়েছেন একাধিক নতুন রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই মহাতারকা।

বিশ্বকাপের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মেসি। সেখানে তিনি বলেন, যতদিন আমি দলের জন্য অবদান রাখতে পারবো, শারীরিকভাবে ভালো থাকবো এবং সতীর্থদের সাহায্য করতে পারবো, ততদিন পর্যন্ত খেলাটা চালিয়ে যেতে চাই।”

তবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ তিনি। এ প্রসঙ্গে মেসির স্পষ্ট বক্তব্য, আমি সেটা জানি না। এখনই এটা নিয়ে ভাবছি না। সামনে এখনও অনেক সময় আছে। আমি দিন ধরে দিন এগোচ্ছি এবং পুরো মনোযোগ বর্তমানের দিকেই রাখছি।”

সব মিলিয়ে, ফুটবল বিশ্বকে আপাতত আরও কিছু সময় অপেক্ষায় রাখছেন লিওনেল মেসি। ভবিষ্যৎ নয়, বর্তমানেই তাঁর পুরো মনোযোগ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ