জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

দেশের চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলকে নিয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাব দেন। একই সঙ্গে বিরোধী দলকেও তাদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত কমিটির প্রধান হবেন জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য থাকবেন। তিনি জানান, বিরোধী দলের দেওয়া প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে এবং বাস্তবসম্মত বিষয়গুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। তবে বাংলাদেশের জনগণের স্বার্থে সরকার যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

সরকারি দলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নামও ঘোষণা করা হয়। তারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

পরে প্রধানমন্ত্রী জানান, কমিটির কার্যকারিতা নিশ্চিত করতে জ্বালানিমন্ত্রীকে সভাপতি করার প্রস্তাব করা হয়েছে।

এর আগে বিরোধীদলীয় নেতা সংসদে সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার আহ্বান জানান। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সরকার যৌথ কমিটি গঠনের উদ্যোগ নেয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিগগিরই তাদের পক্ষের সদস্যদের নাম দেওয়া হবে বলে জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ