পাবনায় ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনায় মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
০২ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা, পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম রেজাসহ সঙ্গীয় ফোর্স পাবনা সদর থানাধীন দোগাছী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কোষাখালি রহমানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ তোফাজ্জল বিশ্বাস (৩৪), পিতা: ইউনুস বিশ্বাস, সাং: কোমরপুর অদম মোড়, থানা: পাবনা সদর, জেলা: পাবনা এবং মোঃ নাজমুল হোসেন (৩১), পিতা: মোঃ আবু বক্কর প্রাং, সাং: আরুয়াবান্দা, থানা: কুমারখালি, জেলা: কুষ্টিয়া।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :