ঈদযাত্রায় নারীদের জন্য বিশেষ কোচ চালু, নিরাপদ ভ্রমণের আহ্বান মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঈদুল আজহায় নারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং ঢাকা-সিলেট রুটের একটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে দুটি রুটে এই বিশেষ কোচ চালু করা হয়েছে। এটি ঈদের আগের তিন দিন কার্যকর থাকবে।
এ সময় তিনি খোলা ট্রাক বা পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহনের ঝুঁকি নিয়ে সতর্ক করেন। মন্ত্রী বলেন, এসব যানবাহন কখনোই যাত্রী পরিবহনের জন্য উপযুক্ত নয়। এতে যাত্রা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, অসচেতনভাবে যাতায়াতের কারণেই অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে, যা পরিবারে বড় ধরনের শোক বয়ে আনে। তাই ঈদযাত্রায় নিরাপদ ও বৈধ গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :