ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২১ ফেব্রুয়ারি শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো তোলা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী।
ত্রয়োদশ জাতীয় সংসদে ইতিমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :