নিউজ বাংলা ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে।
১১ অক্টোবর শনিবার দুপুরে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, পিআর প্রশ্নে গনভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।
আপনার মতামত লিখুন :