শ্রমিক কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি স্থাপন এবং শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারাকে এগিয়ে নিয়ে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন খালেদা জিয়া। তিনি নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও সমান মজুরির ওপর বিশেষ গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার ইতোমধ্যে ‘শ্রম আইন-২০২৬’ প্রণয়ন করেছে। পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৯টি কনভেনশন ও ১টি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে।

বন্ধ থাকা শিল্পকারখানা ও পাটকল পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ