ঈদুল আজহায় মানবিক উদ্যোগ, অসহায়দের জন্য মিছবাহর কোরবানির গোস্ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ। তার উদ্যোগে মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকায় হাজারো দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ঈদের দিন সকাল থেকেই স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ গ্রামসহ আশপাশের এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের ঘরে ঘরে কোরবানির গোস্ত পৌঁছে দেন তিনি। নিয়মিত এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে এবারও সুশৃঙ্খলভাবে গোস্ত বিতরণ করা হয়।
এ সময় আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে পারাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গোস্ত পেয়ে অনেক পরিবারই ঈদের আনন্দ উপভোগের সুযোগ পেয়েছে।
আব্দুল আউয়াল মিছবাহ বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারলে উৎসবের তাৎপর্য আরও বাড়ে। এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটাতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। তার উদ্যোগে অনেক দরিদ্র পরিবার ঈদের দিনে ভালোভাবে খাবার জোগাড় করতে পেরেছে।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এমন ধারাবাহিক উদ্যোগের জন্য আব্দুল আউয়াল মিছবাহর প্রশংসা করে এলাকাবাসী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :