আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

৩৭ বছর বয়সে আরও একবার নিজেকে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ১০ বছর পর হলেন দেশটির সেরা ফুটবলার।

লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের মুকুট জেতেন এই বিশ্বকাপ জয়ী তারকা।

২২ ডিসেম্বর সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী হন ডি মারিয়া। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয়।

ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

গতবার এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন এলএমটেন।

চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ