হোসেনপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে শোক দিবস পালনে সরকারি নির্দেশনা উপেক্ষিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠানে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হলেও বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়নি। এগুলো হলো উপজেলা ভূমি অফিস,উপজেলার হলিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিপুর বাজার প্রাথমিক বিদ্যালয়, টানদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টাঙানো হয়নি অর্ধনমিত জাতীয় পতাকা। তবে কিছু বিদ্যালয়ে ফটোশেসন করেতে দেখা যায়।
উল্লেখ্য, শহীদ হাদির মৃত্যু উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওসমান হাদির মৃত্যুতে একদিনের এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতেই ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে (ওসমান হাদি) মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন। তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।
একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অধ্যাপক ড. ইউনূস বলেন, শহিদ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে ওইদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
আপনার মতামত লিখুন :