রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম সাক্ষ্য, ন্যায়বিচার চান বাবা আবদুল হান্নান মোল্লা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার প্রথম দিনে আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদী, নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (২ জুন) সকালে মামলার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন-এর এজলাসে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাক্ষ্য দিতে গিয়ে আবদুল হান্নান মোল্লা আদালতের কাছে ন্যায়বিচারের দাবি জানান। তিনি ঘটনার বিবরণ তুলে ধরেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন। এদিন আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলার সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

উল্লেখ্য, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন মহল থেকে শুরু থেকেই সোচ্চার ছিল সাধারণ মানুষ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ