ডিএমপির নতুন কমিশনার হলেন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডি থেকে বদলি করে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে পুলিশ সদর দপ্তর-এ লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টর হিসেবে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

উল্লেখ্য, মাত্র তিন দিন আগে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর সভাপতি নির্বাচিত হন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ