রাঙামাটির কাপ্তাইয়ে সাংবাদিকদের জন্য জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সুমন খান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার–এর কমপ্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে রোববার (৭ জুন) সকাল ১১টায় কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ সংলগ্ন কর্ণফুলি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল–এর পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, কমপ্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাধ্যমে দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হচ্ছে।
হিল ফ্লাওয়ারের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমপ্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
এছাড়া বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সহসভাপতি আব্বাস উদ্দিন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি প্রেসক্লাবের সুজন কান্তি তনচংগ্যা, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন খান, ওয়াগ্গা ইউনিয়নের মাঠপর্যায়ের কর্মী ক্রোম্রাচিং মারমা ও পপি তনচংগ্যা।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা।
আপনার মতামত লিখুন :