নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে, পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায়না অর্থ মন্ত্রণালয়।
৯ নভেম্বর রোববার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এসব কথা বলেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফ যেসব বিষয়ে শর্ত দিয়েছে রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কী করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, চালের দাম এখন মোটামুটি সহনীয় রয়েছে, মুদ্রাস্ফীতি কমেছে। পরিবহণ ও বাড়ি ভাড়া কিছুটা বেড়েছে। তবে এটা অস্বীকার করবো না। সার্বিকভাবে খাদ্য পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।
অন্যদিকে, ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বর থেকে ৩৪ টাকা দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও আতপ চাল ৪৯ টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, এবার ৫০ হাজার টন আমন ধান, আতপ চাল ৫০ হাজার টন ও ৬ লাখ টন চাল কেনা হবে।
আপনার মতামত লিখুন :