ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ রেজাউল করিম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে পাটিকাবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার কিছুক্ষণ পর রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।
‎পুলিশ জানায়, নিহত নারীর পরনে ছিল হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার এবং গায়ে ছিল গোলাপি রঙের একটি কম্বল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
‎ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পাবনার সদস্যরা আঙুলের ছাপ সংগ্রহ করলেও পরিচয় নিশ্চিত করা যায়নি।
‎তিনি আরও জানান, পরিচয় শনাক্ত করা না গেলে শনিবার মরদেহটি পাবনার আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ