দেশজুড়ে হামের থাবা, একের পর এক শিশুমৃত্যুতে বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন রোগী। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে—চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
এর আগে মঙ্গলবার (১২ মে) সারাদেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯২ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :