ডেস্ক নিউজ :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন স্বৈরাচারী শাসনের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের মুখে পড়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এর কারণে অনেক সৎ পুলিশ সদস্যকে মাশুল দিতে হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নারীর প্রতি সহিংসহতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। যেকোনো হয়রানির ঘটনায় সকল শ্রেণী পেশার নারীরা যেনো পুলিশের হটলাইনে ফোন করে সেবা পায়, সেটা নিশ্চিত করবেন।
এছাড়াও, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জন্য কাজ করতে হবে। এ কাজটা পুলিশদের করতে হবে।
গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন। এবার তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :