চীন ও মালয়েশিয়া সফর দেশের মানুষের স্বার্থে, ব্যক্তিগত কিছু নয় : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি সব সময় দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।

শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার দায়িত্ব সরকারকে দিয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই সরকারের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আমাদের দলের একটি স্পষ্ট অবস্থান রয়েছে, সেটি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’।

তিনি আরও বলেন, এখানে কারও কোনো ব্যক্তিগত বিষয় জড়িত নেই। এই সফরের মাধ্যমে যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, সেটি কোনো ব্যক্তি বা দলের নয়, সেটি পুরো বাংলাদেশের অর্জন। দেশের মানুষের জন্য যা কিছু অর্জিত হয়েছে, তা দেশের মানুষেরই প্রাপ্য।

বক্তব্যের শেষভাগে প্রধানমন্ত্রী সংসদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বিরোধীদলীয় নেতাসহ সকল সংসদ সদস্য দেশের স্বার্থে কাজ করার জন্য যে উৎসাহ ও সমর্থন দিয়েছেন, তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ