জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই।

১৬ আগস্ট শনিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকের এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড়া দেয়া হবে না।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতা জনতার হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ