পরিচয় বিকৃত করে ছবি-ভিডিও ছড়ালে ছাড় নয়, আনুষ্ঠানিক সতর্কবার্তা অভিনেত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে ডিপফেকের অপব্যবহার উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। পরিচিত ব্যক্তিদের ছবি ও ভিডিও বিকৃত করে ভুয়া এবং আপত্তিকর কনটেন্ট তৈরি ও প্রচারের ঘটনা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় ডিপফেক নির্মাতা ও প্রচারকারীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। নিজের পোস্টটিকে আনুষ্ঠানিক নোটিশ হিসেবে উল্লেখ করে ম্রুণাল বলেন, অবিলম্বে এ ধরনের কুরুচিপূর্ণ ও বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

অভিনেত্রী স্পষ্ট করে জানান, ভবিষ্যতে তার ছবি, পরিচয় বা ভিডিও বিকৃত করে কোনো আপত্তিকর কনটেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কারও পরিচয় ব্যবহার করে ভুয়া বা অশালীন ছবি-ভিডিও তৈরি করা শুধু অনৈতিকই নয়, এটি সম্পূর্ণ বেআইনি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুধু নিজের নিরাপত্তার প্রশ্নেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক প্রযুক্তির ক্রমবর্ধমান অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ম্রুণাল। তার মতে, এ ধরনের ভুয়া কনটেন্ট ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার পাশাপাশি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তথ্যের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আলিয়া ভাটসহ বলিউডের একাধিক তারকা ডিপফেকের শিকার হয়েছেন। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে এ ধরনের ভুয়া ছবি ও ভিডিওর বিস্তার বাড়তে থাকায় বিষয়টি এখন শুধু বিনোদন অঙ্গনের নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা ও তথ্যের সত্যতা রক্ষার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ