পঞ্চগড়ের ১ ও ২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনে বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার  কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়নপত্র দাখিল করেন ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্রদলের নেতাকর্মীরাউপস্থিত ছিলেন। সকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মিলাদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় আসেন তিনি।

এসময় পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন।

এদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাছে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় বিএনপি ও অংসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণে   সব সময় পাশে আছি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ