প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে একনেকের গুরুত্বপূর্ণ সভা শুরু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা শুরু হয়।

সভায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মিরসরাইয়ে একসময় কর্মসংস্থানের বড় স্বপ্ন দেখানো ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি গণঅভ্যুত্থানের পর মাঝপথে বন্ধ হয়ে যায়। ৯০০ একর জমিতে প্রায় ৯১৯ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া ওই প্রকল্প চলতি বছরের ফেব্রুয়ারিতে বাতিল করা হয়।

এবার নতুন করে একনেক সভায় চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এক লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং ৫০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসার আশা করা হচ্ছে।

প্রকল্প অনুযায়ী, চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে প্রায় ৮০০ একর জমিতে এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ১৯০ কোটি টাকা।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীনের প্রকল্প সহায়তা থেকে ২ হাজার ৪৬৭ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১ সাল পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ