আ. লীগের লকডাউন কর্মসূচিতে গোপালগঞ্জে ৪ মামলায় আসামি ৫৫২, আটক ৫ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জ সংবাদদাতা :
গত ১৩ নভেম্বর আ. লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক আরো দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ২টি মামলায় ১৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে।
১৫ নভেম্বর শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিক ও কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ দুটি মামলা দায়ের করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন, ১৩ নভেম্বর আ. লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, কাশিয়ানী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, কাশিয়ানী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসাসি করা হয়েছে।
এর আগে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে পুলিশ। ওই ২টি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৮৫ জনসহ মোট ৩৬৭ জনকে আসামি করা হয়। এখন পর্যেন্ত এ দুই মামলায় ৫ জনকে ্আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :