ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানীকে গ্রেফতারের দাবি ঢাবি শিক্ষার্থীদের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ক্যাম্পাস ডেস্ক :

পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’ এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান চক্র সেনাবাহিনীর ওপর হামলা, দাঙ্গা উসকানি ও রাষ্ট্রবিরোধী স্লোগানে পাহাড় অস্থিতিশীল করছে। এর পেছনে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধ ও ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানান। একইসাথে পাহাড়ের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে চিরুনি অভিযান চালানোর আহ্বানও জানানো হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ