দীর্ঘ ৯ বছর পর চীনে ট্রাম্প, গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি ট্রাম্প-শি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) তাকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান বেইজিংয়ে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর আবারও চীন সফরে গেলেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত এই বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালি ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে চীনের মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগের বিষয়টি আলোচনায় তুলতে পারে। একই সঙ্গে তাইওয়ান সংকট, দুই দেশের বাণিজ্য সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে।
বৈঠক শেষে ট্রাম্প ও শি জিনপিং বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শন করবেন। পরে দুই নেতা রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন বলেও জানা গেছে।
বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে এই সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :