তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন : ইসি সচিব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তবে আবেদন সাপেক্ষে এবং কমিশন চাইলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি প্রার্থীও হতে পারবেন।

১ ডিসেম্বর সোমবার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি)‘র সিনিয়র সচিব আখতার আহমেদ এসব কথা জানিয়েছেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় কমিশন।

তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমার জানা মতে তিনি এখনও ভোটার নন। এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। উত্তরে তিনি বলেন– পারবেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনিভাবে ইসির এই এখতিয়ার আছে বলেও উল্লেখ করেন ইসি সচিব।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নতুন এনআইডি কার্যক্রম চালু আছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তারাই ভোটার তালিকায় থাকবেন।

তিনি আরও জানান, প্রবাসীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর। বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি করা হয়েছ বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ