সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেই চেষ্টা করবো : ডিএমপি কমিশনার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলেমিশে বাস করছি। এই সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই চেষ্টা করবো আমরা।

১ অক্টোবর বুধবার বিকেলে রাজধানীর বনানীর পূজামন্ডপে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেছেন।

পূজা উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনও দুর্ঘটনা ছাড়াই পূজা চলছে। সরকারের নির্দেশনা, প্রত্যেকটি পূজামন্ডপে কমিটির দুইজন করে লোক যেন থাকে।

আগামীকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ